১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩২
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া সেই প্রবাসী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ১৬, ২০২৪,
  • 331 সংবাদটি পঠিক হয়েছে

শামীম আহমেদ
বরিশালের গৌরনদীতে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বাস যাত্রী সৌদি প্রবাসী কালু সরদার (৪৬) ঢাকায় টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে মারা গেছেন। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত কালু বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে। নিহতের স্ত্রী নাজনীন বেগম জানান, তার স্বামী ৫/৬ মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

তিনিসহ চাচাতো ভাই সাইদুল ও কবির গত ১ মার্চ বরিশাল বাস টার্মিনাল থেকে গৌরনদীর উদ্দেশ্যে বেপারী পরিবহনের একটি বাসে উঠে। বাস থেকে ধাক্কা দিয়ে কালুকে ফেলে দিয়েছে। এতে সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার ভোরে সে (কালু) মৃত্যুবরন করেন। ঘটনার সময় সঙ্গে থাকা কালুর শ্যালক মো. সাইদুল বলেন, তারা তিনজন বেপারী পরিবহনের বাসে গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেন।

ভাড়া নিয়ে বাসে তাদের সঙ্গে সুপারভাইজার, হেলপার ও চালকের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল এলাকায় ভগ্নিপতি কালু সরদারকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তাদের ভুরঘাটা কাউন্টারে নিয়ে নামিয়ে দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo