৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে গাজাসহ আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ২, ২০২৪,
  • 469 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালের উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদীতে টোল প্লাজায় একটি বাসে র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল অভিযান চালিয়ে ৫ কেজি ২৫০ গ্রাম গাজা সহ আন্তঃজেলা ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে।

র‍্যাব গোয়েন্দা বিভাগের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় আলিফ পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মাদকদ্রব্য বহন করে ঢাকা থেকে বরিশালের দিকে আসছে। এপ্রেক্ষিতে, আভিযানিক দলটি ইচলাদী টোল প্লাজার উত্তর পাশে বাসটিকে তল্লাশীর জন্য থামালে র‌্যাবের উপস্থিথব টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের ঘেরাও করে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রিপন পদ/ পেদা ও মোঃ মিলন (৩৫)।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃত দুইজন স্বীকার করে যে, তারা গাঁজা ক্রয়—বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের কাছে গাঁজা রক্ষিত আছে। উপস্থিত জনগণের সামনে আসামীরা তথ্য অনুযায়ী বাসের স্টেয়ারিং বক্স হতে ৬০ গ্রাম এবং মালামাল রাখার বক্স হতে ০৫ কেজি ১৯০ গ্রাম মোট ০৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত আলিফ পরিবহণ নামে একটি বাস, যার রেজি নং— ঢাকা মেট্রোঃ ব—১৫—৫১—৫৮, ইঞ্জিন নং – ১০৮৬৩৭ এবং ০৩ টি মোবাইল জব্দ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo