৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে গরু চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সাত গরু উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪,
  • 396 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলার বাকেরগঞ্জে সাতটি চোরাই গরুসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হারুন চৌকিদার (৩৫), বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শোভাকাঠী এলাকার মোহাম্মদ হোসেন হাওলাদার (৪৫) ও পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় পুইয়াউটা এলাকার মো. মিলন শিকদার (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে শনাক্ত হওয়া একটি গরুর মালিক বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামের বাসিন্দা বজলু তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া শনাক্ত হওয়া আরও একটি গরুর মালিকও মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

তিনি বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত। বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক গরু চুরির মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাকেরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরি যাওয়া সাতটি গরু উদ্ধার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo