৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে খাসজমি-ঘর বরাদ্দের দাবিতে ভূমিহীনদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ১০, ২০২৩,
  • 425 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : যাদের ঘর-বাড়ি আছে তারাই সরকারের দেওয়া খাসজমি ও ঘর বরাদ্দ পাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের অনৈতিক হস্তক্ষেপে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা। এসব অভিযোগ জানিয়ে ‘স্বাধীনতার পরে আন্দোলনরত ভূমিহীনদের ঘর চাই’ দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা।

বুধবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভে কয়েকশ’ ভূমিহীন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সকাল ১০টায় তারা অশ্বিনী কুমার হলে জমায়েত হয়ে সমাবেশ করেন। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ভূমিহীনরা।

সমাবেশে বক্তারা বলেন, তাদের দীর্ঘদিনের আন্দোলনের সুফল হিসাবে বর্তমান সরকার ভূমিহীনদের ঘর ও জমি দেওয়ার প্রকল্প নিয়েছে। কিন্ত দুর্নীতিবাজ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কারণে প্রকৃত ভূমিহীনরা এর সুফল পাচ্ছেন না। টাকার বিনিময়ে স্বচ্ছলদের জমি ও ঘর দেওয়া হচ্ছে।

বক্তারা আরও বলেন, গত ২৩ মার্চ বরিশালে ১৬০ জন প্রকৃত ভূমিহীনের প্রত্যায়নপত্রসহ জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। তাদেরকে খাসজমি ও ঘর বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না।

কৃষক ফেডারেশনের বিভাগীয় সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হালিম মোহরী, কৃষাণী সভার সভানেত্রী রেহেনা বেগম মিতু সাধারণ সম্পাদক রেনু বেগম, ইউসুফ আকন, আব্দুর রহমান, হিরা বেগম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo