১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৯
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে কোচিং সেন্টার বন্ধে অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪,
  • 369 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালের শহরের বিভিন্ন এলাকার কোচিং সেন্টার বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বাণিজ্য পরিচালনা করার অপরাধে শহরে পাঁচটি কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

বন্ধ করে দেয়া কোচিং সেন্টারগুলো হলো- ব্রাইট কোচিং, শাহিন ক্যাডেট কোচিং, আলফাব একাডেমি, এসএসসি/ইউসিসি কোচিং সেন্টার এবং রাইট কোচিং সেন্টার। এসব কোচিং সেন্টারে লিখিত ও মৌখিক মুসলেকা নেওয়া হয়।

সারা দেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে আজ থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo