৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে ঈদের পূর্বে শতভাগ উৎসব বোনাসের দাবীতে শিক্ষক-কর্মচারিদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ৯, ২০২৪,
  • 437 সংবাদটি পঠিক হয়েছে

শামীম আহমেদ

আসন্ন ঈদ-উল-ফিতরের পূবেই বেসরকাররি শিক্ষক কর্মচারিদের ১০০ ভাগ পূর্ণাঙ্গ উৎসব ভাতা বোনাস সহ শিক্ষা জাতীয় করনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা সহ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন বরিশাল জেলা কমিটি। আজ শনিবার (৯) মার্চ সকাল সাড়ে ১০টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে মানববন্ধন সমাবেশ কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মচারি সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় সংগ্রাম কমিটি।

বরিশাল বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিতে মানববন্ধন সমাবেশে শিক্ষক কর্মচারি নেতৃবৃন্দ সদস্যরা বলেন,বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ৯৮ ভাগ পরিচালনা করে বেসরকারী শিক্ষক-কর্মচারি গণ। দেশের মানবসম্পদ বিকাশে ভূমিকা রাখা এই ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারি সদস্যরা মাত্র ২৫% উৎসব বোনাস,বাড়ি ভাড়া ১০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ করে দেওয়া হচ্ছে। তারা বলেন একজন শিক্ষকের ণ্যূনতম জীবনমান নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে। এতে করে মানবসম্পদ উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা কল্পনা করা যায়না।

স্বাধীনতার ৫৩ বছর পরও এধরনের বঞ্চনা শিক্ষকদের মেনে ওেয়া বড়ই কষ্টকর। এসময় আরো বক্তব্য রাখেন আহবায়ক মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান,অধ্যাপক জলিলুর রহমান,অধ্যক্ষ প্রণব কুমার বেপারী,অধ্যপক গৌরঙ্গ চন্দ্র কুন্ড,অধ্যাপক মোঃ হানিফ ও আহবায়ক জিয়া শাহিন প্রমুখ। মানববন্ধন সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ফেডারেশন নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo