৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে আলোচিত এসআই মহিউদ্দিন মাহির হুমকি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ৩, ২০২৪,
  • 296 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীর রুপাতলী শের-ই-বাংলা সড়ক এলাকার বাড়ির পুকুরে জোরপূর্বক দখল ও পিলারসহ পাইলিং করায় বাঁধা দেয়ায় মোঃ শাহাজাদা হিরা নামের এক ব্যক্তিকে হত্যাসহ বিভিন্ন মামলায় ফাসানোর হুমকি দিয়েছে রাজাপুর থানায় কর্মরত নানা ঘটনায় আলোচিত এসআই মহিউদ্দিন মাহি।

সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বসতবাড়ির রাস্তার পাশের পুকুরে অবৈধভাবে পিলার বসাতে গেলে বাঁধা দেয়ায় এ ঘটনা ঘটে। এসময় আলোচিত এসআই মহিউদ্দিন মাহি ভুক্তভোগী হিরাকে হত্যাসহ বিভিন্ন মামলায় ফাসাবে বলে হুমকি প্রদান করে বলে অভিযোগ উঠেছে।

এসময় তাকে কে জমি দখল বুঝিয়ে দিয়েছে, তা জিজ্ঞেস করলে উত্তেজিত হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়।

মহিউদ্দিন বলেন, আমি মহিউদ্দিন আমার কাজে বাধা আমি তোকে দেখে নেব। তাৎক্ষণিকভাবে ভুক্তভুগী হিরা জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতা নিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সাভাবিক করে। ইতিপূর্বে সে রাতের আধারে মৃত ছত্তার হাওলাদার এর একটি দোকানসহ জমি লাইজু বেগম নামে এক নারীর নাম ব্যবহার করে সাইনবোর্ড স্থাপন করে পুকুরের মধ্যে পিলারসহ পাইলিং দিয়ে জমি দখল করে। বিষয়টি নিয়ে সাত্তার হাওলাদার এর সন্তান আদালতে মামলা দায়ের করে, মামলাটি বর্তমানে চলমান আছে। এসআই মহিউদ্দিন ক্ষমতা দেখিয়ে জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে নিজেই রাতের আঁধারে পিলার স্থাপন করে।

উল্লেখ্য, বিগত ৪ জানুয়ারি ২০২১ সালে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজা (৩০) কে নির্যাতন করে হত্যার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশে থাকা কালিন (এসআই) মহিউদ্দিন মাহিকে প্রত্যাহার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধসহ জোরপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে যা প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে তখন প্রকাশিত হয়। এছাড়াও, সে রাজাপুর থানা থেকে রাতে মাইক্রোবাস করে পুলিশ টিমসহ বরিশাল শহরে অবস্থান করে এবং সাধারণ মানুষকে নানাপ্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে বলে জনশ্রুতি আছে। তার ভয়ে এলাকার কোন ভুক্তভোগী ও সাধারণ মানুষ প্রকাশ্যে মুখ খুলছে না। কারন এর পূর্বেও অনেককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আলোচিত পুলিশের এই এসআই মহিউদ্দিন মাহি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo