১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৩
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪,
  • 396 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

বসন্তের আগমনে প্রকৃতিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাড়ছে বৃষ্টির প্রবণতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী তিন দিনের মধ্যে বরিশালসহ দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দেয়া আবহাওয়ার বর্ধিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তবে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশের ছয় বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি।

আবহাওয়া দপ্তর বলছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ২/১ জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বাড়তে পারে।

এদিকে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo