২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৯
শিরোনামঃ

বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীর মনোয়ন ফরম সংগ্রহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ৩, ২০২৩,
  • 384 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে (বিসিসি) প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুর দুইটায় তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করীম।

বরিশলি সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ন কবিরের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুুল হক খান মামুন উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র সংগ্রহের পর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করীম জানান, আজ আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবত) এর পক্ষে আমরা মনোনয়ন সংগ্রহ করেছি। আগামী ১৬ তারিখে জমা দেব। নির্বাচন কর্মকর্তা আমাদেরকে আচারন বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের সকল আচারন বিধি মেনে কাজ করবো। এর আ‌গে খোকন সের‌নিয়াবাত মহিলা প‌রিষ‌দের সা‌থে মত‌বি‌নিময় এবং আইনজী‌বি স‌মি‌তির সদস‌্যদের সা‌থে কুশল বি‌নিময় ক‌রেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo