১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৯
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসিতে বৃত্তি পেলেন ৬৬৩ শিক্ষার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 363 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ফলাফলের ওপর ভিত্তি করে এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন। এর মধ্যে ৫৭ জনকে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ও ৬০৬ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বরিশাল শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আ.ফ.ম বাহারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেধাবৃত্তি প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগের ২৯ জন, মানবিক বিভাগে ১৪ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪ জন রয়েছে। সাধারণ কোটায় বিজ্ঞান বিভাগের ৩০৩, মানবিকের ১৫২ ও ব্যবসায় শিক্ষা বিভাগের ১৫১ জন বৃত্তি পেয়েছেন।

তিনি জানান, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের আগামী সাত দিনের মধ্যে ব্যাংক হিসাব খুলে জমা দিতে হবে। মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পাওয়া শিক্ষার্থীরা মাসিক ৮২৫ ও এককালীন বছরে এক হাজার ৮০০ টাকা কোর্সের মেয়াদ অনুযায়ী পাবেন। সাধারণ কোটায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কোর্সের মেয়াদ অনুযায়ী মাসিক ৩৭৫ টাকা ও বছরে এককালীন ৭৫০ টাকা করে পাবেন। এর মধ্যে মেডিকেল কোর্সে অধ্যয়নরতরা পাবেন ৫ বছর। কারিগরি ও কৃষি, আইন ও বিবিএ এবং ডিগ্রি সম্মান কোর্সের শিক্ষার্থীরা পাবেন ৪ বছর। ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা পাবে ৩ বছর। একইভাবে সাধারণ কোটায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা টাকা পাবেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo