৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশাল মহানগর ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ২৪, ২০২৪,
  • 492 সংবাদটি পঠিক হয়েছে

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: বরিশালের ক্রীড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল মহানগর ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) নগরীর দক্ষিণ আলোকান্দা রোডস্থ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এসময় উপস্থিত সকালের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাবের সদস্য সচিব মো: সাদ ইসলাম বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস, সংযমের মাস। রমজানের প্রতিটি শিক্ষা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে।

মহানগর ক্লাব প্রসঙ্গে তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বরিশাল মহানগর ক্লাবের প্রয়াস অব্যাহত থাকবে। তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে পারলে তারা মাদকের নেশায় ঝুঁকবে না। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে সাদ বলেন, ক্লাবে নতুনত্ব আনার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যহত রয়েছে। আমি আশা করি, সকলের সহযোগিতায় বরিশাল মহানগর ক্লাব বরিশালের ক্রীয়াঙ্গনে মাইলফলক হয়ে থাকবে।

ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন আব্দুল হাকিম খান জামে মসজিদের ইমাম আবু হুরায়রা সানি। এসময় মুসলিম উম্মাহর শান্তি ও ক্লাবের সমৃদ্ধি কামনা করা হয়। ইফতার ও দোয়া মোনাজাতের আগে মহানগর ক্লাবের পক্ষ থেকে নগরীর দুটি মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর ক্লাবের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo