৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশাল বোর্ড, এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪,
  • 417 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বোর্ডের ৬ জেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা। সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ড থেকে জানা যায়, এবার বরিশাল বোর্ডের ১৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে বিভাগের ১ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬৬৩ জন, মানবিক বিভাগে ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ১০ হাজার ৯১১ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৩৩১ জন এবং ছাত্রী ৪৭ হাজার ২৫৫ জন।
এবার এসএসসিতে পূর্ণ নম্বরের (১০০) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। আগামী ১২ মার্চ এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার বোর্ডের ৩০টি স্পেশাল টিম পরীক্ষা কেন্দ্র তদারকি করবে। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষকদের সমন্বয়ে প্রতি জেলায় ২টি করে মোট ১২টি টিম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করবে। এ ছাড়াও জেলা এবং উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয় তদারকি করবে বলে জানিয়েছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo