১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশাল বিভাগের নূরানীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ২, ২০২৪,
  • 354 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুর ১২ টায় বরিশাল নগরীর নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মসূচী সম্পন্ন হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর মহাপরিচালক আলহাজ্ব মাওলানা মাসিহ উল্লাহ মাদানী।

বরিশাল নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মাওলানা মোঃ আব্দুল কাদের হোসনাবাদির সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে আরও উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা মোঃ কালিমুল্লাহ জামিল হোসেন, মহাসচিব মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের সহকারি পরিচালক হযরত মাওলানা হাফেজ মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৩ সালের ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সেরা দশের তালিকায় স্থান পাওয়া ১৮৩ জন শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ বিতরণ করা হয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারীদের উপহার সামগ্রীর পাশাপাশি নগদ অর্থও প্রদান করেন অতিথীরা। একই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার জিম্মাদারকেও বোর্ড কর্তৃক সন্মাননায় ভূষিত করা হয়। এর আগে অতিথীদের ক্রেস্ট দিয়ে সন্মাননা জানিয়ে স্বাগত জানান নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের কর্তৃপক্ষ।

এসময় অতিথীরা জানান, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ” শিশু শিক্ষার্থীদের মনন বিকাশে, ধর্মীয় শিক্ষা যথাযথভাবে গ্রহনে ও আদর্শ মানুষ গড়ার কারিগর। শিশু শিক্ষার্থীদের শিক্ষা জীবনে পদার্পনের প্রথমাংশের এই নুরানী শিক্ষা ভবিষ্যৎ সাফল্য বয়ে আনে। এসময় শিক্ষার্থীদের সার্বিক কল্যান কামনাসহ বারংবার এমন ভাল ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওঃ আবু তাহের, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ ইব্রাহিম, মাওঃ হোসাইন, মাওঃ হোসাইন, মাওঃ আনসার উল্লাহ, মাওঃ আব্দুল কুদ্দুস সহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব মাওলানা রফিউদ্দিন নজরুল।

উল্লেখ্য, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগ থেকে ২০২৩ সালে ৫ হাজার ৮৮১ শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে রেকর্ড শতাংশ উত্তীর্ণ হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo