৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০৯
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের কমিটি গঠন: সভাপতি- বিপ্লব আহমেদ, সম্পাদক- সিহাব তোহা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩,
  • 391 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দৈনিক শাহনামা পত্রিকার বার্তা সম্পাদক বিপ্লব আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের সময় পত্রিকার বরিশাল প্রতিনিধি সিহাব তোহা দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী সদস্যদের এক জরুরি সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এছাড়াও সভায় পূর্ববর্তী কমিটি ভেঙে দিয়ে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় সাবেক সভাপতি সিকদার মাহাবুবকে বহিষ্কার করে নতুন কমিটি ঘোষনা দেয়া হয়।

বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মাসুদ রানার পরিচালনায় সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে নবাগত সভাপতি ও সম্পাদকের কাছে দায়িত্ব অর্পন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo