অনলাইন ডেস্ক: দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল অফিসের ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়শন বরিশালের সভাপতি জি এম ফারুক লিটুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদ।
সংগঠনটির সভাপতি বিপ্লব আহমেদ এবং সাধারণ সম্পাদক সিহাব তোহা এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এই শোক জানানোর পাশাপাশি প্রয়াত সংবাদিকের রূহের মাগফিরাত কামনা করেছেন। সেই সাথে সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে দুপুরে বরিশালের সিনিয়র সাংবাদিক ফারুক লিটু শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যুবরণ করেন।