৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৪০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে জেলহত্যা দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩,
  • 371 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে বরিশালে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতারা। পরে যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং মহানগর আওয়ামী লীগ নেতারা দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করেন।
দিবসটি উপলক্ষ্যে বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo