৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরগুনায় নিখোঁজ হওয়া দুই শতাধিক জেলে নিরাপদে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ১৮, ২০২৩,
  • 426 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক
বরগুনায় ২০টি ট্রলারসহ নিখোঁজ হওয়া দুই শতাধিক জেলের সন্ধান পাওয়া গেছে। তারা নিরাপদে আছেন বলে জানিয়েছেন জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মোবাইল ফোনে বলেন, সুন্দরবনের দুবলার চরের টেলিটকের একমাত্র মোবাইল টাওয়ারে সমস্যা হওয়ায় ওই ২০টি মাছ ধরার ট্রলার ও ট্রলারগুলোতে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে জানা গেছে তারা সুন্দরবন এলাকায় নিরাপদে আছে।

এর আগে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে নিশাত নামের একটি মাছ ধরার ট্রলার ডুবি ও আরও ২০টি ট্রলারসহ দুই শতাধিক জেলে নিখোঁজ রয়েছে বলে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জানান বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo