৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪,
  • 437 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন  ডেস্ক

বরগুনার বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক মো. শহিদ আকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি ) বিকাল ৩ টায় বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের গরিয়াবুনিয়া গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিক হায়দার আলীর ছেলে শহিদ আকন (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ আদেশ দেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক গড়িয়াবুনিয়া গ্রামের একাধিক লোক বলেন, এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরকে চাঁদা দিয়েই এই অবৈধ ভালো ব্যবসা করেন হায়দার আলী। সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, অবৈধভাবে খাল থেকে ড্রাম ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo