২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪২
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

ববি শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪,
  • 391 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার বাসা থেকে চুরি যাওয়া ব্যক্তিগত ল্যাপটপ আট মাস পর উদ্ধার করেছে পিরোজপুর থানা পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন এ তথ্য জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাধাল বাজার থেকে তাঁদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের রাজারহাটের সাবেক চেয়ারম্যান সোবহান খানের ছোট ছেলে আশিক খান হৃদয় (২৭), বাগেরহাট জেলার বাধাল বাজারের পরিতোষ কুমার দাসের ছেলে বিপ্লব কুমার দাস এবং বাগেরহাটের কচুয়া থানার মৃত মনসুর মোল্লার ছেলে নয়ন মোল্লা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন সংবাদ সম্মেলনে জানান, পিরোজপুরে কলেজ রোডের খুমুরিয়া এলাকার প্রয়াত আওয়ামী লীগ (ন্যাপ) নেতা অ্যাডভোকেট আলী হায়দার খানের ছোট মেয়ে ও প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বড় বোনের মেয়ে ড. ঈশিতা হায়দারের ব্যক্তিগত অ্যাপেল ব্রান্ডের ল্যাপটপটি গত বছরের ১৩ আগস্ট চুরি হয়। ঈশিতা হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা। ওই ল্যাপটপে তাঁর শিক্ষা জীবনের বিভিন্ন থিসিস পেপার ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংরক্ষিত ছিল। তিনি দিশেহারা হয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৭ আগস্ট পিরোজপুর সদর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন। পাশের বাগেরহাট জেলার বাধাল বাজার থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়। ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo