৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩,
  • 367 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজায় ইসরাইলিদের বর্বর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা-মাশায়েখ পরিষদ।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর কে বি হেমায়েত উদ্দিন রোড জামে কসাই মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি সদর রোড ও কাকলীর মোড় হয়ে নগর ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ওলামা-মাশায়েখ পরিষদের বরিশাল মহানগর শাখাার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা মাহমুদুন্নবী ও মাওলানা ইউসুফ আলী গাজী প্রমুখ।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসেন, মাওলানা শফিউল্লাহ তালুকদার ও মাওলানা মনিরুজ্জামান শামীম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo