স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর পুরান পাড়া এলাকায় যৌতুকের দাবিতে সানজিদা আক্তার (২০) নামে এক গৃহবধূর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামী ও তার পরিবারের লোকজন।
আহত ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় পুরান পাড়া ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, গত ৩ বছর পূর্বে বাগিয়া ২৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুরুজ হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার কে জোরপূর্বক বিয়ে করে পুরান পাড়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে ও জাইলা বাড়ি গুপ্তধন কর্নারের প্রাইভেট চালক হাসিব হাওলাদার। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই যৌতুকের দাবিতে তার উপর শুরু করে অমানবিক নির্যাতন। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে হাসিব সানজিদাকে তার পিত্রালয় থেকে ২ লক্ষ টাকা যৌতুক আনতে বলে। এতে সে রাজি না হওয়ায় উত্তেজিত হয়ে হাসিব সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে বেধড়ক মারধর করে। পরে তার স্বজনরা উদ্ধার করে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে হাসিব বলেন, আমি তাকে লাথি মারলে সে পরে গিয়ে হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।