৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পটুয়াখালীতে বিএনপির মশাল মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ২২, ২০২৩,
  • 397 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

অবরোধের সমর্থনে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই প্রথমবার শহরের প্রবেশ পথের প্রধান সড়ক, জেলা প্রশাসক ও পুলিশ লাইনের সামনের সড়কে মশাল মিছিল করলো তারা।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহরে প্রবেশের প্রধান ফোর লেন সড়কের রুস্তুম মৃধা কালভার্ট এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া সবাইকে হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

মশাল মিছিল সংশ্লিষ্ট বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি বিএনপির মিডিয়া সেল থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। মশাল মিছিলে পটুয়াখালী জেলা ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকে দেখা যায়।

তবে মিছিল পরবর্তী সময়ে এবিষয়ে বিস্তারিত জানতে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo