১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৮

পটুয়াখালীতে পল্লীবিদ্যুতের শ্রমিক খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩,
  • 381 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পটুয়াখালীতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে পল্লীবিদ্যুতের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শ্রমিকের নাম জহিরুল ইসলাম। এ সময় আরো ২ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বশাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কাওসারকে আটক করেছে পুলিশ।

নিহত জহিরুল ইসলাম ইটবাড়িয়া ইউনিয়নের শারিখখালী গ্রামের জাকির আকনের ছেলে। আহতরা হলেন- শারিখখালী গ্রামের ইউসুফ আকনের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার।

পুলিশ ও পল্লীবিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রতিদিনের মতো মহাসড়কের পাশে থাকা গাছের ডাল কাটতে সকাল ৮টার দিকে পটুয়াখালী পল্লীবিদ্যুতের গাড়িতে করে ৭ শ্রমিক গলাচিপার বাদুরায় রওনা দেয়।

পথে পক্ষিয়া বাজারে চলন্ত গাড়িতে গাছ কাটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে পাশে থাকা গাছ কাটার দা দিয়ে কওসা নামে এক শ্রমিক এলোপাতাড়ি কুপিয়ে ৩ জনকে আহত করে।

এ সময় ঘটনাস্থলে জহিরুল ইসলাম মারা যায়। আর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo