৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নলছিটিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ২, ২০২৪,
  • 350 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বিচ্ছিন্ন হওয়া বৈদ্যুতিক সংযোগ দেয়া কে কেন্দ্র করে শাকিল খান (২৪) নামে এক যুবককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭টায় সুজা বাদ গ্রামের মাঝি বাড়ির সম্মুখে এ হামলার ঘটনা ঘটে।

আহত শাকিল জানান, গত ২৭ মে ঘূর্ণিঝড়ের কবলে বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়ায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়। ঘটনার দিন সন্ধ্যায় বৈদ্যুতিক সংযোগ দেয়ার জন্য পল্লী বিদ্যুতের কর্মচারীরা আসলে এ সময় স্থানীয় আহসান কবির (জনি) বৈদ্যুতিক সংযোগে বাধা প্রদান করে তার চাচা স্বপনকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ নিয়ে উভয়ের মধ্য বাক-বিতন্ডা হয়। এ সময় শাকিল প্রতিবাদ করলে উত্তেজিত হয়ে কবির, তার স্ত্রী মরিয়ম বেগম, ভাতিজা আশিক, আতিক, আবুল, জামাল মাঝি সহ অজ্ঞাত আরো ৫-৭জন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo