স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি শিমুল তলার দারুসুন্নাহ মডেল মাদ্রাসার এক ছাত্রকে মারধর করে কানের পর্দা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে মাদ্রার শিক্ষক শফিক হুজুরের বিরুদ্ধে।
আহতকে গুরোতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় শিমুল তলা দারুসুন্নাহ মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়,আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র আব্দুল্লাহকে শফিক মোবাইল চুড়ির মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে। এ সময় তার বাম কানে গুরুতর জখম হয়।পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ওবায়দুল বলেন, শফিক আব্দুল্লাহকে পড়াশোনার জন্য মারধর করেনি। তার মোবাইল নিয়ে যাওয়ায় মোবাইল উদ্ধারের জন্য তাকে মারধর করেছে। এদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য অধ্যক্ষ আব্দুল্লাহকে হাসপাতালে দেখতে যায় এবং পরীক্ষা নিরীক্ষার খরচ বহন করে। এ ব্যাপারে অভিযুক্ত ওই শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা যায়নি।