১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৮
শিরোনামঃ

নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ২৯, ২০২৬,
  • 195 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মালুহার গ্রামে জমিজমা বিরোধের জের ধরে এক বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা স্বর্ণালংকার এবং মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ওই বৃদ্ধার নাম জাহানারা বেগম (৫০) সে ওই গ্রামের বাসিন্দা মৃত রহমান ফকিরের স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা জাহানারা বেগমের সাথে পার্শ্ববর্তী রহিম ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার ভোর রাতে রহিম,মোসলেম,এবং রুস্তমসহ অজ্ঞাত আরো ১০-১৫ জন তার ঘরের জানালা কেটে ঘরে প্রবেশ করে। এ সময় জাহানারা ডাক চিৎকার করলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা,স্বর্ণালংকার এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত কে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo