২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৭

নলছিটিতে দিনমজুরকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 18 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটির উপজেলার নলবুনিয়া গ্রামে গরু দিয়ে সবজি বাগান খাওয়ানোকে কেন্দ্র করে মিলন (৩৫) নামে এক দিনমজুরকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার সন্ধ্যা ৬ টায় নলবুনিয়ার ৮ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন রবিবার সন্ধ্যায় ওই গ্রামের বাসিন্দা মজিদ হাওলাদারের ছেলে দিনমজুর মিলন হাওলাদার কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে দেখতে পায় তার কৃষি বাগানে স্থানীয় আব্দুর রহিম জোরপূর্বক তার গরু দিয়ে কৃষি নষ্ট করছে। এ সময় সে জিজ্ঞাসাবাদ করায় ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম,আকাশ, রাতুল,তানভীর,রেখা, শওকত, ও মাহাতাব সহ অজ্ঞাত আরো ৫-৭ জন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

ঘটনার পর তার স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নতি চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্দ্ধতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo