৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

নলছিটিতে ছিনতাইয়ের প্রতিবাদ করায় যুবককে হত্যার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ৩০, ২০২৫,
  • 893 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার ।। ঝালকাঠির নলছিটিতে ছিনতাইয়ের প্রতিবাদ করায় মোঃ হৃদয় খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে স্থানীয় বখাটে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বিকাল ৫ টায় আমিরাবাদ ব্রিজের পাশে ও বেকারির সামনে দুই দফায় তাকে মারধর করা হয়। আহত যুবক ওই থানার আমিরাবাদ গ্রামের বাসিন্দা নাসির খান মিয়ার ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে স্থানীয় বখাটে ইমন তার দলবল নিয়ে রাতে একাধিক ব্যক্তিকে জিম্মি করে ছিনতাই করে। বিষয়টি ভুক্তভোগী হৃদয় খান এর নজরে পড়লে ইমনের অভিভাবকদের কাছে জানায়। এতে বখাটে ইমন ক্ষিপ্ত হয়ে যায় ও হৃদয় খান কে মারধরের পরিকল্পনা করে। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমন, মিজান, বাবু, রাশেদ সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা এ হামলা করে। পরে স্থানীয়রা আহত উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo