১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৪

নলছিটিতে কৃষকের হাতের রগ কর্তনের অভিযোগ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জানুয়ারি ২১, ২০২৪,
  • 361 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দক্ষিণ রানা পাশা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষককে এলোপাথাড়ি কুপিয়ে ডান হাতের রগ কর্তন করেছে প্রতিপক্ষরা। এ সময় নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে রাসেল ও মামুন নাটকীয়ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার(২১ জানুয়ারি) সকাল ৭টায় দক্ষিণ রানা পাশা গ্রামের চান খানের ভিটা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম বেলায়েত হাওলাদার সে ওই গ্রামের বাসিন্দা মৃত আকব্বর হাওলাদারের ছেলে। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত বেলায়েত জানান, মাস কয়েক আগে তার ছেলে আশিকের কাছ থেকে একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় একই গ্রামের রাসেল। বিষয়টি সে স্থানীয় ইউপি সদস্য কবিরকে জানালে শেষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ মীমাংসা করে দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার সকালে বাড়ি থেকে ক্ষেতের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পতিমধ্যে চান খানের ভিটার পাশে ওৎ পেতে থাকা রাসেল,মামুন ও দুলালসহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার ডান হাতের একটি রগ কর্তন হয়েছে,তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা

।এ ব্যাপারে ইউপি সদস্য কবির বলেন, এর আগে বেলায়েতের ছেলে আশিকের মোবাইল ছিনিয়ে নেয় রাসেল। পরে আমি পুলিশ দিয়ে মোবাইল উদ্ধার করে তাদের কাছে দেই। সেই ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা সূত্রপাত।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo