স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ ইউসুফ আলী হাওলাদার(৫০) ও স্ত্রী লামিয়া বেগম (৪০) কে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৩ টায় ২৪ নং ওয়ার্ড শের-ই বাংলা সড়ক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্বামী ও স্ত্রী কে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা চাঁন মিয়া গংরা জোর করে দীর্ঘ দিন যাবত জমি দখল করার পাঁয়তারা চালাচ্ছি। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন প্রতিপক্ষরা ভুক্তভোগীর জমি দখল করার চেষ্টা করে। এ সময় বাঁধা দিলে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়েরিফাত, শফিক, চান মিয়া , নিয়াত ও সুলতান সহ অজ্ঞাত ৪/৫ জন হামলা চালায়। পরে স্বজনরা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।