স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর চকবাজার এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে কহিনুর সু এর স্বত্বাধিকারী হেমায়েত হোসেন সিকদার(৪৭)কে মারধর করেছে তার ভাতিজা শাকিল শিকদার ও ভাতিজি খুকুমণি। আহত কে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ৩০ জুন বিকেল সাড়ে ৫ টায় তার চকবাজারে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত হেমায়েত জানান, তার ভাতিজা শাকিল শিকদার ও খুকুমণি তার কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের চাঁদা দাবি করে। তাদের প্রস্তাবে সে অপারগতা স্বীকার করায় ঘটনার দিন সোমবার বিকেলে তাকে বাড়ি ছাড়তে বলে। একপর্যায়ে পরিকল্পিতভাবে শাকিল ও খুকুমণি সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ক্রিকেট স্ট্যাম্প সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।