৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

দশমিনায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম, বাবা নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ১৯, ২০২৪,
  • 209 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার সৈয়দ জাফর গ্রামে জমি দখলের জের ধরে বাবা ও ছেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে অপর পক্ষের আলাউদ্দিন, সালাম ও হাসান নাটকীয় ভাবে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ জুন) রাত১১ টায় সৈয়দ জাফর বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা ও জেলে হাবিব হাওলাদার ও তার ছেলে হারুন হাওলাদার। আহতদের মধ্যে হারুন কে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং হাবিব নিখোঁজ রয়েছে।

আহত হারুন জানান, তাদের ১০ কড়া জমি দীর্ঘদিন ভোগ দখল করে আসছে পার্শ্ববর্তী আলাউদ্দিন হাওলাদার গং। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার রাত ১১ টায় তার বাবা হাবিব হাওলাদার সৈয়দ জাফর বাজারে হাসান মৃধার চায়ের দোকানে চা খেতে যায়। এ সময় আলাউদ্দিন হাওলাদার,সালাম হাওলাদার, হাসান হাওলাদার,রিপন সরদার ও শাহীন সহ অজ্ঞাত আরো কয়েকজন উত্তেজিত হয়ে হাবিবকে বেধড়ক মারধর করে। তার ডাক চিৎকার শুনে হারুন ঘটনাস্থলে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে আলাউদ্দিন সহ অন্যান্যরা রামদা এবং রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে সে সেখান থেকে দৌড়ে হাসান মৃধার ঘরের সামনে গেলে সেখানে তারা তার ওপর দ্বিতীয়বার হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo