৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

দপদপিয়ায় সৎ ভাইয়ের হামলায় আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ১৭, ২০২৪,
  • 402 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ২ নং দপদপিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৎ ভাই ও তার পরিবারের হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর জখম হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকেল ৪ টায় দপদপিয়া বিশ্বাস বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদ বিশ্বাসের স্ত্রী নিলুফা বেগম,ছেলে মুন্না, ও মেয়ে লিজা। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। আহত মুন্না জানান,তার বাবার মৃত্যুর পরে তার ওয়ারিশের জমি বিক্রি করে দেয় তার সৎ ভাই আজিজ বিশ্বাস। জমি বিক্রির ৪ লক্ষ টাকা না দিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছে আজিজ ও তার পরিবার। তারই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে এ নিয়ে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজিজ ও আকিব সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তার মা নিলুফা কে হত্যার উদ্দেশ্যে লাঠিপেটা করে। তার ডাক চিৎকার শুনে মুন্না ও লিজা ঘটনাস্থলে গেলে তাদেরকেও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরো বলেন, তার বাবার মৃত্যুর পর আজিজ ২০১৪ সালে ৪ শতাংশ ও ২০১৮ সালে ২২ শতাংশ জমি জালিয়াতি করে তার নামে লিখে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। আজিজ ও পরিবারের অত্যাচারে মুন্না ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo