৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৫
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

তালতলীতে মসজিদে ইফতার দেয়া নিয়ে হামলা,আহত -১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মার্চ ৯, ২০২৬,
  • 267 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার তালতলী উপজেলার ২ নং ছোট বগি ইউনিয়নে মসজিদে ইফতার দেয়া নিয়ে মাসুম বেপারী (৩৮) নামে এক মুসুল্লিকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (৬ মার্চ) রাত পৌনে ৭টায় গাবতলী ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত মাসুম জানান, ঘটনার দিন শনিবার স্থানীয় মসজিদে আমি ইফতার দেয়ার প্রস্তাব দেই। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয় দুলাল মিলন কে অশ্লীল ভাষায় গালমন্দ দেয়। এ নিয়ে নামাজের মধ্যে দুলাল মিলনকে মারধর করে। নামাজের পর সালিশ মীমাংসার জন্য বসলে আমি চলে যাই। যেহেতু নামাজের মধ্যে হামলা হয়েছে। তারই সূত্র ধরে দুলাল,ভাই সিদ্দিক, রুবেল,আতাউর ও আজিজুল সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তাদের হাতে থাকা টর্চ লাইট দিয়ে আমার মাথায় আঘাত করে। ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo