১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৮
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

ঠান্ডাজনিত রোগের প্রকোপ, ১৮ দিনে প্রাণ গেলো ১০ শিশুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪,
  • 345 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চলমান থাকায় বরিশাল বিভাগে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চলতি মাসের ১৮ দিনে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগে তিনজন মারা গেছে। বাকি সাত শিশু ঠান্ডাজনিত বিভিন্ন রোগে ভুগে মারা গেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চলতি মাসে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে সাত শিশু। এ সময়ের মধ্যে শেবাচিমে চিকিৎসা নিয়েছে সাড়ে পাঁচ হাজার রোগী।

একই সময়ে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শনিবার ভোলা হাসপাতালে নিউমোনিয়ায় তিন মাস বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। একই রোগে ঝালকাঠির আরও এক নবজাতক মারা গেছে। এছাড়া আরও একজন মারা গেছেন ঠান্ডাজনিত রোগে।

এদিকে শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪৫ শয্যার বিপরীতে প্রতিদিন সেবা নিচ্ছে ৮ থেকে ৯ গুণ রোগী। এতে করে ওয়ার্ডের মেঝে ও চলাচলের পথে বিছানায় চিকিৎসা দিতে হচ্ছে শিশুদের। এতে ক্ষোভ প্রকাশ করেছে রোগীর স্বজনরা। হঠাৎ করে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক মনিরুজ্জামান শাহিন বলেন, শিশু ওয়ার্ডে শয্যা কমসহ নানান সীমাবদ্ধতার মধ্যেও আমরা কৌশল অবলম্বন করে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। ঠান্ডাজনিত যেকোন রোগের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, অসহনীয় শীতের কারণে ঠান্ডাজনিত রোগী বেড়েছে। কারণ শীতকালে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগী বৃদ্ধির পিছনে এটিও একটি কারণ হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo