৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

ঝালকাঠীতে ভাইয়ের হামলায় ভাই ও তার স্ত্রী জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ১৯, ২০২৪,
  • 309 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠীর বিনয় কাঠী ইউনিয়নে জমি দখলের জের ধরে বড় ভাই ও তার পরিবারের হামলায় ছোট ভাই ও তার স্ত্রী গুরুতর জখম হয়েছে। এ সময় নগদ ৪৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৯ জুন ) সকাল সাড়ে ৮ টায় জালাল কাঠি গ্রামের হাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত শামসুল হক সরদারের ছেলে খোকন সরদার ও তার স্ত্রী সেলিনা বেগম। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত খোকন জানান, তার বাবা শামসুল হক সরদারের মৃত্যুর আগে তার ৩ সন্তানের মাঝে জমি ভাগ বাটোয়ারা করে দেয়। কিন্তু খোকন ঢাকায় বসবাস করার সুবাদে তার বড় ভাই দেলোয়ার সরদার ও তার স্ত্রী মাহিনুর তার বসত বাড়িঘর দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে খোকনের সাথে দেলোয়ার ও তার স্ত্রী মাহিনুরের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেলোয়ার সরদার ও মাহিনুর সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং জিয়াই পাইপ সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে সেলিনা ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় খোকনের পকেটে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও সেলিনার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরো বলেন, আমি ঢাকায় থাকি সেই সুযোগে আমার বড় ভাই দেলোয়ার আমার বসত বাড়িঘর ভোগ দখল করে বসবাস করছে এবং ৩ বছর ধরে বাবার মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করে ভোগ করছে।

এছাড়াও আমার মায়ের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক বিক্রি করে টাকার পাহাড় গড়ে তুলেছে। সে বাড়িতে থাকায় গ্রামের মানুষের সাথে আঁতাত করে আধিপত্য বিস্তার করে তুলেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি একুশে বাংলাকে জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo