৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

ঝালকাঠিতে ৫ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জানুয়ারি ২২, ২০২৪,
  • 403 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

ঝালকাঠিতে দুটি সার-বীজ বিপণনকেন্দ্র, তিনটি ফাস্টফুড ও পাঁচজন মোটরসাইকেল চালককে ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ অর্থ আদায় করা হয়। ফাস্টফুডের দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার রাখা, কৃষি বীজ বিপণনকেন্দ্রে ভেজাল পণ্য পাওয়ায় এ জরিমানা করা হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট না পরায় পাঁচ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।

ঝালকাঠির রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo