৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

জাগুয়ায় চুরির মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধকে হত্যার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 640 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। জাগুয়ায় গরু চুরির মিথ‍্যা অপবাদ দিয়ে ঘর থেকে ডেকে নিয়ে হাত-পা বেধে বেধড়ক মারধর করে হত‍্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৭জুলাই) রাত ১০ টায় খয়েরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আয়ুব আলী জানান, সে প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে বাড়িতে যায়। এ সময় বাদশা মেম্বার তার মোবাইলে ফোন করে ঘর থেকে বের হতে বলে। সে ঘর থেকে বের হলেই মনা মুন্সি,সাগর, তার ভগ্নিমতি ও সেলিম সহ অজ্ঞাত আরো কয়েকজন তার হাত-পা বেঁধে গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তাকে বিবস্ত্র করে এবং প্লাস দিয়ে তার লিঙ্গে আঘাত করে। তার ডাক চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে স্থানীয় মনা মুন্সি ও তার ভাগ্নি জামাই’র দুটি গরু চুরি হয়ে যায়। বিষয়টি স্থানীয় ফকিরের কাছে জানালে ফকির তাদেরকে জানায় আইয়ুব আলী এই চুরির সাথে জড়িত। তারই সূত্র ধরে এই ঘটনার সূত্রপাত। এ ঘটনায় আহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo