৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৪৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নগরীর চাঁদমারীতে স্ব-মিল মিস্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 649 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড চাঁদমারী এলাকায় চাকরী করতে রাজী না হওয়ায় এক স্ব-মিল মিস্ত্রীকে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে নাসিমা স্ব-মিলের মালিক ফারুক ও তার ছেলে রেজা বলে অভিযোগ পাওয়া গেছে। আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২৯ জুন) রাত ৮ টায় চাঁদমারী নাসিমা স্ব-মিলে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমি নাসিমা স্ব-মিলের প্রধান মিস্ত্রী হিসেবে দীর্ঘদিন যাবত ওই মিলে সুনামের সাথে কাজ করে আসছি তবে এখন আর কাজ করব না তাই একমাস পূর্বে জানানো হলেও তারা সেটা তো মানতে চায় না। মিলের মালিক ও তার ছেলে রেজা আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে আসছিল। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার রাতে তার প্রতিষ্ঠানে আমি কাজ করতে অপারগতা জানালে ফারুক ও রেজা আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি রক্তাক্ত জখম হই। পরে আমাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে তিনি অভিযোগ করে আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo