৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

চরমোনাইতে ইসলামী আন্দোলনের শ্রমিক নেতা সহ দুই সহোদর জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 502 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল সদর উপজেলার চরমোনাই ডিঙ্গা মানিক গ্রামে ইসলামী আন্দোলন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সহ দুই সহোদর কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি ও তার সহযোগীরা।

আহতদের কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টায় ডিঙ্গা মানিক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়,ওই গ্রামের বাসিন্দা কবির হাওলাদারের সাথে একই গ্রামের কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে পাভেল মুন্সির সহযোগী ফারুকের সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগের দোসর বসারের নেতৃত্বে পাভেল মুন্সি, ফারুক,তুষার,সিদ্দিক,ও গনীসহ অজ্ঞাত আরো ৫-৭ জন কবির কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার ছোট ভাই তানভীর আলম হাওলাদার এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। পরে আহতদের স্বজনরা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পাভেল মুন্সি ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে আহতের পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo