৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪,
  • 389 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন চরমোনাই বাৎসরিক মাহফিল আগামী ২৮ ফেব্রুয়ারি হতে ২ মার্চ পর্যন্ত আহ্ছানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চরমোনাই মাহফিল কমিটির প্রতিনিধি, র‍্যাব- ৮ এর প্রতিনিধি, জেলা পুলিশ প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআই প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, নৌ পুলিশ প্রতিনিধি, সিভিল সার্জন প্রতিনিধি, জেলা প্রশাসনের প্রতিনিধি, পিডিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এ সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নাইট ভিশন সিসি ক্যামেরা স্থাপন, ভ্রাম্যমান আদালত পরিচালনা, স্বেচ্ছাসেবী দলসহ সম্ভাব্য সকল বিষয়ে আলোচনা পূর্বক পুলিশ কমিশনার সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) মোঃ আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) প্রণয় রায়সহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo