১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২১
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

চক্ষু রোগীদের বিনামুল্যে চশমা ও ওষুধ দিলেন কাউন্সিলর সুলতান মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪,
  • 343 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখছেন বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ। জটিল ও ব্যয়বহুল স্বাস্থ্য চিকিৎসা সম্পুর্ণ বিনামুল্যে প্রদানের মধ্য দিয়ে সর্বত্র প্রশংসা কুড়িয়ে চলেছেন তিনি।

এরই ধারাবাহিকতায় গতকাল বিকেল ৪ টায় বিনামুল্যে নিজস্ব অর্থায়ণে চক্ষু রোগীদের চশমা ও ওষুধ বিতরণ করেছেন কাউন্সিলর সুলতান।

রুপাতলীস্থ নিজস্ব কার্যালয়ে তিনি এ কর্মসুচী সম্পন্ন করেন। জানা গেছে, ওয়ার্ডের ১৮৬ জন চক্ষু রোগীকে বিনামূল্যে নিজস্ব অর্থায়নে এ সেবার আওতায় নিয়ে এসেছেন তিনি। এর মাধ্যমে জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সেবা পেয়েছেন অসহায় মানুষ।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রথম ধাপে মানবিক এ কর্মসুচী শুরু করেন তিনি। রুপাতলীস্থ কার্যালয়ে দিনব্যাপি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় দুই’শ রোগীকে কোন অর্থ ছাড়াই নিজস্ব উদ্যোগে চক্ষু পরিক্ষা ও অপারেশন সহ যাবতীয় সেবার ব্যয়ভার গ্রহণ করেন কাউন্সিলর সুলতান ।

এর মধ্যে ছানী অপারেশনের রোগী রয়েছে ১৯ জন, রেটিনা ৩ জন, নেত্রনালী ৫ জন, চোখে মাংস বৃদ্ধি ২ জন, ১২৬ জনকে চশমা প্রদান ও এসব রোগীদের বিনামূল্যে নিজস্ব অর্থায়নে ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। জানা গেছে, রোগীদের অধিকাংশ ৬০ থেকে ৮০ বছরের বয়সী। এছাড়া রয়েছে শিশুরাও। বৃদ্ধ বয়সে জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসা বিনামুল্যে পাওয়ায় একাধিক বৃদ্ধ জানান, চক্ষু রোগে ভুগতেছি অনেকদিন ধরে। চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই চিকিৎসকের কাছে যেতে পারিনি। কিন্ত আমাদের সুলতান ভাই কোন টাকা ছাড়াই আমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।

আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমন মহতি কর্মকান্ডে আমরা ওয়ার্ডবাসী খুশি। তার এমন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকুক। এদিকে মানবিক এসব কর্মকান্ড চলমান থাকবে জানিয়ে জটিল রোগ থালাসেমিয়ায় আক্রান্তদেরও বিনামুল্যে চিকিৎসা প্রদানের উদ্যোগ গ্রহণ করবেন কাউন্সিলর সুলতান মাহমুদ। এমনটাই জানান তিনি। আর তার এমন কর্মকান্ডে ওয়ার্ডবাসী ও সর্ব মহল তাকে প্রশংসা জুড়ে দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo