স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বকুল বাড়ী ইউনিয়নে জোরপূর্বক গাছ কাটা কে কেন্দ্র করে শিশু সহ একই পরিবারের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (৯মে) সকাল ৯টায় বকুলবাড়ী ইউনিয়নের হাওলাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- মিলন হাওলাদার, লিটন, সোনিয়া, লিপি পেয়ারা ও দুই বছরের শিশু কন্যা মাইসা। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মিলন জানান, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে তার ঘের থেকে গাছ কাটার চেষ্টা করে পার্শ্ববর্তী কালাম ও তার সহযোগীরা। এ সময় সে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে কালাম, নজরুল, আবুল হোসেন, মামুন, সবুজ, মতলে হাওলাদার ও বাবু ওরফে সাদা বাবু সহ অজ্ঞাত আরো আরও ৫-৭ জন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলো এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে লিটন, সোনিয়া, লিপি ও পিয়ারা ঘটনাস্থলে গেলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাদের হাত থেকে রক্ষা পায়নি দুই বছর শিশু সন্তান মাইশা।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।