৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কোটা আন্দোলন: ববি শিক্ষার্থীদের অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪,
  • 213 সংবাদটি পঠিক হয়েছে

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে কর্মসূচি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের ঢাকা কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিতে শুরু করে পুলিশ। পাশাপাশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জমায়েত হতে শুরু করেন। পরে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে মূল ফটক দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন।

এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিলে পুলিশের কয়েকটি গাড়ি ক্যাম্পাসের সামনের মহাসড়ক ত্যাগ করে। ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই, মেধা না কোটাসহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা রক্ত দেব। তবুও মহাসড়ক ছাড়ব না। আমাদের দাবি মেনে না নিলে আমরা মহাসড়ক ছাড়ব না। কোনো অপশক্তি আমাদের মাথা নোয়াবার পারবে না।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo