৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

কুয়াকাটা হোটেলের খাবার বিল বেশি দাবি, ৯৯৯ এ কল শিক্ষার্থীদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, অক্টোবর ৬, ২০২৩,
  • 345 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্কঃ কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় হোটেলের খাবার বিল বেশি দাবি করায় ৯৯৯ এ কল দেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল ছাত্র-ছাত্রীরা। এরপরই ঘটনাস্থলে পুলিশ এসে রেস্টুরেন্ট মালিক থেকে মুচলেকা নিয়ে বিষয়টির সমাধান করা হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়াকাটার একটি হোটেলে দুপুরের খাবার শেষে বিল দিতে গিয়ে দেখতে পান যে মেন্যু বুক দেখে তারা খাবার অর্ডার করেছিলেন তার থেকে মূল্য বেশি দেখিয়ে বিল করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা মেন্যুতে উল্লিখিত দামের চেয়ে বেশি টাকা দেবে না বলে জানায় অন্যদিকে মূল্যবৃদ্ধির অজুহাতে হোটেল মালিক মেন্যুতে উল্লিখিত দামের চেয়ে বেশি টাকা ছাড়া বিল নিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে সেখানে মৃদু হট্টগোল তৈরি হয়।

এমন তথ্য জানিয়ে আইনি সহায়তা চেয়ে একজন ছাত্র ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করলে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশে বিষয়টি আইনি ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে হোটেল মালিক খাদ্যতালিকায় উল্লিখিত দামের সমপরিমাণ টাকা নিতে রাজি হয় এবং ক্ষমা প্রার্থনা করে।

এ বিষয়ে ছাত্র-ছাত্রীরা লিখিত অভিযোগ দিতে রাজি না হওয়ায় হোটেল মালিক থেকে ভবিষ্যতে অতিরিক্ত বিল না নেয়ার বিষয়ে মুচলেকা নিয়ে বিষয়টির সমাধান করা হয়।

ঘটনাস্থলে যাওয়া কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ দলের এএসআই সায়াতুল ইসলাম ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo