৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৫১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

কাশীপুরে জমিজমা বিরোধের জেরে গৃহবধূ ও শিশু সন্তানকে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫,
  • 444 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল এয়ারপোর্ট থানাধীন কাশিপুরে জমি দখলের জের ধরে এক গৃহবধূ ও তার শিশু সন্তানকে মারধর করেছে প্রতিপক্ষরা। আহত ওই গৃহবধূ ও তার সন্তানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭ টায় চহঠা হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী মনিরা ইসলাম মুক্তার শ্বশুরের সাড়ে ৪ শতাংশ ভোগ দখলীয় জমি দীর্ঘদিন ধরে উৎখাতের পায়তারা চালিয়ে আসছে পার্শ্ববর্তী মন্নাফ ও তার সহযোগীরা। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার সকালে মনিরার স্বামী মিন্টু হাওলাদার তার কর্মস্থলে চলে যায়। এ সময় মন্নাফ ও ফারুক বাড়ি থেকে উৎখাত করা সহ বিভিন্ন রকমের হুমকি দেয়। এসময় মনিরা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে মন্নাফ সিরাজ লিটন রবিউল মোকলেছ ফারুক হাওলাদার ফাহিম শাহিনুর আরজু ও সেতু সহ অজ্ঞাত আরো ৫-৭ জন তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় ছাড় দেয়নি তার কোলে থাকা দুই বছরের শিশু সন্তানকে। ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মনিরা ও তার সন্তানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আল মামুন বলেন,আহতের স্বামী মিন্টু হাওলাদার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo