৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

কাজির হাটে ৪ সহোদরকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫,
  • 328 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার কাজিরহাট উপজেলার হেসামদ্দি গ্রামে জমি দখলের জের ধরে চার সহোদর কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (১ জানুয়ারি) সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা মোকলেস হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম, ইমরান, রহিম ও রুবেল। বর্তমানে তারা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রফিকুল বলেন , আমাদের ১১২ শতাংশ জমি থেকে ৪৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে পার্শ্ববর্তী রিপন ও তার সহযোগীরা। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ মীমাংসা হয়। সালিশ মীমাংসায় আমরা রায় পাই। তারই ধারাবাহিকতায় ঘটনা দিন, বুধবার সকালে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে উত্তেজিত হয়ে রিপন লিটন নাহিদ হৃদয় ও মাহবুব সহ অজ্ঞাত ৪-৫ জন ধারালো অস্ত্র লাঠি সোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমি ইমরান রহিম ও রুবেল রক্তাক্ত জখম হই। পরে আমাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo