স্টাফ রিপোর্টার।। বরিশাল কাজীর হাট উপজেলার চর সন্দেশপুর গ্রামে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ভাবীকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ভাসুর আলমগীর ফকির ও সালাম আকন। এ সময় একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের ঝুমকা ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় চর সন্দেশ পুর গ্রামের ফকির বাড়ির বাগানের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম রাবেয়া বেগম। সে ওই গ্রামের বাসিন্দা শাহজাহান ফকিরের স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত রাবেয়া জানান, তার সাথে গত ৯ মাস আগে ওই গ্রামের বাসিন্দা শাহজাহান ফকিরের পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পর থেকে পার্শ্ববর্তী আব্দুল খালেক ফকিরের ছেলে তার চাচাতো ভাসুর আলমগীর ফকির ও জালাল আকনের ছেলে সালাম আকন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার দুপুরে তারা তাকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় আলমগীরও সালাম তাকে বিবস্ত করে।একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার স্বামী শাহজাহান ফকির সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেছেন।