৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৮
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

কড়াপুরে স্কুল ছাত্রকে ছুড়িকাঘাত করেছে কিশোর গ‍্যাং বাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 553 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল বিমানবন্দর থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক স্কুল ছাত্রকে হত্যার চেষ্টায় ছুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে করেছে কিশোর গ‍্যাং বাহিনী। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮ টায় ধর্মাদি বসুরহাট ডাচ বাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আহতের নাম হৃদয় আকন। সে ওই এলাকার বাসিন্দা কামাল আকনের ছেলে ও কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী হৃদয়ের পরিবারের সাথে স্থানীয় কিশোর গ‍্যাং বাহিনীর পলক ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার রাতে বসুরহাট ডাচ বাংলা ব্যাংকের সামনে ওৎ পেতে থাকা কিশোর গ‍্যাং এর মূল হোতা পলক খানের নির্দেশে নাসির খান, মিরাজ খান, শিমুল তালুকদার, ও মুক্তাল তালুকদার সহ অজ্ঞাত আরো ৫-৭ জন হৃদয়কে পথ রোধ করে। একপর্যায়ে তাকে ছুড়িকাঘাত করলে সে রক্তাক্ত জখম হয়। ডাক চিৎকার শুনে স্থানীয় জনতা ঘটনাস্থলে এগিয়ে আসে এবং হৃদয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন সার্জারি ইউনিট ৩ এর কর্তব্যরত চিকিৎসকরা। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo