৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

এসএম ইকবালের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, অক্টোবর ১৮, ২০২৩,
  • 365 সংবাদটি পঠিক হয়েছে

খবর বিজ্ঞপ্তি
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি গুণীজন বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, আজ ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রিয় কর্মস্থল বরিশাল আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে মরহুমের মৃতদেহ। সেখানে আইনজীবী সমিতির সামনে তাঁকে শ্রদ্ধা জানাবেন বিচারক এবং আইনজীবীরা।

পরে সকাল ১১টায় স্মৃতিবিজরিত আগরপুর রোডে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শেষ বিদায়ের জন্য নেয়া হবে এসএম ইকবালকে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১২টায় তাকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে নাগরিক শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে। এছাড়া দুপুর দুইটায় সেখানেই মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo